প্রেগ্ন্যাসির পরে এই কামিজ টা অনেক দিন ইচ্ছা করেছিলো পরি পরি!
কিন্তু, বার বার ই মনে হতো না হবে না, টাইট হয়ে গিয়েছে। যদিও এটা বানানোর সময় একটু লুজ ফিটিং করেছিলাম।
তারপরও সেদিন সাভারে আসার সময় একটু রিস্ক নিয়েই ব্যাগে কামিজ টা নিয়েছিলাম। গতকাল সেটা পরার পর অনেক ভালো লাগে এটা দেখে যে, কামিজ টা এখন ঠিক মতোই পরা যাচ্ছে।🥰
Ummay Shahera Anika আপুর থেকে নেয়া এই কামিজ টা যেদিন ই পরি আমার কাছে আলাদা একটা রিফ্রেশমেন্ট কাজ করে। কারন এই রঙ টা আমার ছোটবেলা থেকেই বেশ পছন্দের। এজন্য যতবারই এই কামিজ টা পরি ততবারই আপুকে রিভিউ দিতে ইচ্ছা করে।😍
